ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ইন্টার্নদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত ২৫ জন ইন্টার্ন। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন।


সাক্ষাৎকালে ইন্টার্নরা তাদের কর্মসূচির বিভিন্ন কার্যক্রম, অর্জিত অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। এ সময় তারা ‘কমব্যাটিং ডিপফেইক হেইট স্পিচ: ডিজিটাল প্রিপেয়ার্ডনেস ইন বাংলাদেশ’ এবং ‘সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস’ বা সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক অত্যন্ত সময়োপযোগী দুটি প্রকল্প প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন।প্রধানমন্ত্রী তাদের এই নান্দনিক উপস্থাপনা ও উদ্ভাবনী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আন্তরিক শুভকামনা জানান।


প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑